1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

দৌলতপুর থানা পুলিশের নিরলস প্রচেষ্টায় ঢাকা থেকে উদ্ধার হলো পত্রিকার সম্পাদক শেখ শাহীনের চুরি হওয়া মোবাইল

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ২৮ সময়

দৌলতপুর থানা পুলিশের নিরলস প্রচেষ্টায় ঢাকা থেকে উদ্ধার হলো পত্রিকার সম্পাদক শেখ শাহীনের চুরি হওয়া মোবাইল

| মোঃ মামুন মোল্লা

প্রধান সহকারী বার্তা সম্পাদক

 

খুলনা, ১ জুলাই ২০২৬ (বুধবার): দৈনিক ঢাকা সময় পত্রিকার সম্পাদক ও চ্যানেল এস সেভেনের চেয়ারম্যান জনাব শেখ শাহীনের নিজ বাসভবন থেকে গত ২৩ মে আনুমানিক ভোর ৪টার দিকে চুরি হওয়া মোবাইল ফোন অবশেষে উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মুরাদুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে এবং এএসআই রহমান ও এএসআই মোহাম্মদ শাহাবুদ্দিন-এর নেতৃত্বে পরিচালিত নিরলস ও দক্ষ অভিযানের মাধ্যমে ঢাকা থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফোনটির মডেল রেডমি নোট ১২।

পুলিশ সূত্রে জানা যায়, মোবাইলটি উদ্ধারে তদন্তকারী টিম দীর্ঘ সময় ধরে তথ্য-প্রযুক্তির সহায়তায় বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযান পরিচালনা করে। প্রশাসনের সংশ্লিষ্ট সদস্যদের আন্তরিক প্রচেষ্টা, পেশাদারিত্ব ও দক্ষতার ফলেই ফোনটি সফলভাবে উদ্ধার সম্ভব হয়েছে।

উদ্ধারের পর দৌলতপুর থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে মোবাইল ফোনটি এর প্রকৃত মালিক জনাব শেখ শাহীনের হাতে হস্তান্তর করে।

এ সময় শেখ শাহীন দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুরাদুল ইসলামসহ অভিযানে অংশগ্রহণকারী এএসআই রহমান ও এএসআই মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন,

“দৌলতপুর থানা পুলিশের আন্তরিকতা, দক্ষতা ও নিরলস প্রচেষ্টার কারণে আমার চুরি হওয়া মোবাইল ফোনটি ফিরে পেয়েছি। এজন্য আমি থানার অফিসার ইনচার্জসহ পুরো পুলিশ টিমের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতেও আপনারা একই নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং আরও অনেক ভুক্তভোগীর হারানো সম্পদ উদ্ধার করে জনগণের আস্থা ও সেবা নিশ্চিত করবেন—এটাই আমার প্রত্যাশা। আপনাদের এই সফলতা আরও সমৃদ্ধ হোক।”

স্থানীয় সচেতন মহল দৌলতপুর থানা পুলিশের এ সফলতাকে সাধুবাদ জানিয়েছে এবং তথ্য-প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে অপরাধ দমনে পুলিশের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd