1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

ফরিদপুর জেলা প্রশাসকের দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩০ সময়

ফরিদপুর জেলা প্রশাসকের দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি

 

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

 

ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন, জনসচেতনতামূলক ও জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির শুরুতে

জেলা প্রশাসক সোলার প্যানেলচালিত সেচ কার্যক্রম ও সোলারচালিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এ সময় তিনি কৃষক বীজাগার ও বীজ বিনিময় কেন্দ্র ঘুরে দেখেন এবং স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়া কম্পোস্ট উৎপাদন ও কুমড়া বড়ি তৈরির কার্যক্রম পরিদর্শন করে স্থানীয় উদ্যোক্তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

পরে তিনি চার নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় কৃষক, শিক্ষার্থী ও উদ্যোক্তাদের মাঝে গাছের চারা, অনুদানের চেক ও সোলার প্যানেল বিতরণ করা হয়। পাশাপাশি অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া ‌ইউসুফ আলী মোহনমিয়া উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে আয়োজিত অভিভাবক সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার ‌ মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ‌ সুস্মিতা সাহা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক ‌ সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এ সময় তিনি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষি উন্নয়ন, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd