*অদ্য ১/০৬/২০২৬ খ্রিঃ, ফরিদপুর জেলা কারাগার,
কারাগারের উঁচু দেয়ালের ভেতরেও
আজ মৌসুমী ফলের ঘ্রাণ।
স্থানীয় ব্যবস্থাপনায় প্রতিটি বন্দীর হাতে
পৌঁছে গেল পাকা কাঁঠালের,আর, লিচু মিষ্টি দান।
এ সময় উপস্থিত ছিলেন,
*সম্মানিত জেল সুপার জনাব শওকত হোসেন মিয়া*
আর *জেলার জনাব মনির হোসেন*।
তাদের উপস্থিতিই জানান দিলো,
শাসন শুধু নয়, সাথে আছে মনুষ্যত্বও।
*জেল সুপার মহোদয় বললেন:*
“বন্দীদের মুখে হাসি ফোটানোই আজকের আসল মানবসেবা।
শাস্তি শৃঙ্খলা, আর সহানুভূতি — দুটো একসাথে থাকলেই,
একজন মানুষ প্রকৃত অর্থে বিজয়ী হন।”
একটা কাঁঠাল লিচু হয়তো দামি কিছু না।
কিন্তু দেয়ালের ওপারে থাকা মানুষগুলোর জন্য,
এই ছোট আয়োজনটাই বড় বার্তা।
“তোমরা ভুলে যাওনি, সমাজও তোমাদের ভোলেনি,
শাসনের সাথে মানবতা মিশলে,
সংশোধনাগারও একদিন সত্যিকারের “সংশোধন” এর জায়গা হয়।
*জনাব শওকত হোসেন মিয়া স্যার ও জনাব মনির হোসেন স্যারকে ধন্যবাদ*
এই মানবিক উদ্যোগের জন্য।
বার্তা প্রেরক দেলোয়ার হোসেন মৃধা