1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’-এর ফ্রি হেলথ ক্যাম্প

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার 
  • আপডেটের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৪০ সময়

ঝালকাঠিতে ‘উই ক্যান চেঞ্জ’-এর ফ্রি হেলথ ক্যাম্প

শতাধিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান

শংকর দাস পবন, স্টাফ রিপোর্টার

সামাজিক ও মানবিক সংগঠন উই ক্যান চেঞ্জ (WCC)-এর উদ্যোগে ঝালকাঠিতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। “মানবতার কল্যাণে, পরিবর্তনের অঙ্গীকার” এবং “স্বাস্থ্যই সম্পদ—সুস্থ সমাজ গঠনে আমাদের অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ ক্যাম্পে শতাধিক মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন।

শুক্রবার (৩ জুলাই) সকাল ৯টা থেকে ঝালকাঠি সরকারি মহিলা কলেজ প্রাঙ্গণে শুরু হওয়া এ স্বাস্থ্যসেবা কার্যক্রম বিকেল ৪টা পর্যন্ত চলে। জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নানা শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

ক্যাম্পে সংগঠনটির চেয়ারম্যান ও প্রখ্যাত চিকিৎসক প্রফেসর ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিলের নেতৃত্বে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।

এ সময় রোগীদের বিভিন্ন সাধারণ ও জটিল রোগের বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, রক্তচাপসহ প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা এবং সুস্থ জীবনযাপনের জন্য স্বাস্থ্যবিষয়ক দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি শিশু ও নারীদের স্বাস্থ্যসেবাকে বিশেষ গুরুত্ব দিয়ে পৃথকভাবে চিকিৎসা ও পরামর্শ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, সমাজের সাধারণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মানসম্মত ও বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে।

দিনব্যাপী স্বাস্থ্য ক্যাম্পে স্থানীয় মানুষের ব্যাপক সাড়া দেখা যায়। চিকিৎসাসেবা গ্রহণকারী রোগীরা এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় উল্লেখ করে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে এ ধরনের কার্যক্রম আয়োজনের দাবি জানান।

উল্লেখ্য, এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসার পাশাপাশি শিশু ও নারীদের স্বাস্থ্যসেবায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd