1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

যোগীপোলে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৬ টি পরিবারের মধ্যে হুইপ বকুলের নির্দেশে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ টিন বিতরণ:

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৫০ সময়

যোগীপোলে ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৬ টি পরিবারের মধ্যে হুইপ বকুলের নির্দেশে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ টিন বিতরণ

 

মোঃ মামুন মোল্লা প্রধান সহকারী বার্তা সম্পাদক: খুলনা ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদে হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের নির্দেশে খুলনা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ,দিঘলিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝড়ের ক্ষতিগ্রস্ত ২৬ টি পরিবারের মধ্যে বৃহস্পতিবার বিকাল ৫ টায় নগদ অর্থ, ও খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।খুলনা ৩ আসনের অন্তর্গত দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বুধবার রাত সাড়ে ১২ টায় ঝড়ে ২৬ টি পরিবার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ হাফিজুর রহমান ক্ষতিগ্রস্ত ঘরবাড়ী পরিদর্শন করেন এবং খান জাহান আলী থানা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাসকে জানালে তিনি বিষয়টি হুইপ আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলকে অবগত করলে তাৎক্ষণিক রকিবুল ইসলাম বকুলের নির্দেশে জেলা প্রশাসন, জেলা ত্রাণ কর্মকর্তা, উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ আব্দুল করিম, উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ আরিফুল ইসলাম সহ জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও যোগীপোল ইউনিয়নের পরিষদের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন হুইপ মহোদয় এবং স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিক এ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারের যদি আরো কোন বিষয় থাকে সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd