1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ: মৌসুমী ফল ও খাদ্যসামগ্রী বিতরণে প্রশংসার জোয়ার

স্টাফ রিপোর্টার,মোহাম্মদ মামুন মোল্লা খুলনা:
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৪২ সময়

এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী মানবিক উদ্যোগ: মৌসুমী ফল ও খাদ্যসামগ্রী বিতরণে প্রশংসার জোয়ার

স্টাফ রিপোর্টার,মোহাম্মদ মামুন মোল্লা খুলনা:

সমাজের অসহায়, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত এতিম শিশুদের পাশে দাঁড়ানোর মানবিক অঙ্গীকার নিয়ে খুলনা সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের মানিকতলা সালেহীয়া হাফেজিয়া মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংয়ে মৌসুমী ফল ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার রাত ৯টায় দৈনিক ঢাকার সময় ও জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থা-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ মানবিক কর্মসূচিতে এতিম শিশুদের হাতে বিভিন্ন মৌসুমী ফল ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক ঢাকার সময়-এর সম্পাদক ও জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থা-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ শাহীন। সঞ্চালনা করেন সংস্থাটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদার, খাদ্য পরিবহন সড়কপথ ঠিকাদার সমিতির আহ্বায়ক আজিজুর রহমান স্বপন এবং খান জাহান আলী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক হাফেজ নূর হোসেন, হাফেজ সাব্বিরসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, “দৈনিক ঢাকার সময় ও জাতীয় ক্রাইম সাংবাদিক সংস্থার উদ্যোগে এতিম শিশুদের মাঝে মৌসুমী ফল ও খাদ্যসামগ্রী বিতরণ একটি অত্যন্ত মহৎ ও মানবিক উদ্যোগ। সমাজের সকল বিত্তবান ও সামর্থ্যবান মানুষের উচিত এ ধরনের কল্যাণমূলক কর্মকাণ্ডে এগিয়ে এসে অসহায় মানুষের পাশে দাঁড়ানো।”

বক্তারা বলেন, সমাজের অবহেলিত শিশুদের মুখে হাসি ফোটাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর এ ধরনের কার্যক্রম আরও সম্প্রসারিত হওয়া প্রয়োজন।

অনুষ্ঠানের শেষপর্বে দেশ, জাতি, এতিম শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সকল দানশীল ব্যক্তির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দৌলতপুর আলিম মাদ্রাসা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি সেলিম রেজা।

মানবিক এই আয়োজন উপস্থিত সবার প্রশংসা কুড়ায় এবং এতিম শিশুদের মুখের হাসি আয়োজকদের এমন উদ্যোগকে আরও অর্থবহ করে তোলে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd