1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন

উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও সত্য প্রকাশ

মো: মামুন রেজা জ্যেষ্ঠ সাংবাদিক ।
  • আপডেটের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩২ সময়

উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও সত্য প্রকাশ

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

আসসালামু আলাইকুম।

আমি মো: মামুন রেজা। অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে দীর্ঘ ২৫ বছর ধরে সাংবাদিকতার মতো একটি মহান ও দায়িত্বশীল পেশায় নিয়োজিত আছি। এই সুদীর্ঘ পথচলায় আমি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের শীর্ষস্থানীয় গণমাধ্যম—দৈনিক প্রবাহ, জাতীয় দৈনিক আমার দেশ, আজকের কাগজ, বিজনেস বাংলাদেশ এবং বাংলা টিভি-সহ বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে অত্যন্ত সুনামের সাথে আমার দায়িত্ব পালন করেছি।

সম্প্রতি লক্ষ্য করেছি যে, ‘দৈনিক খুলনার চোখ’ নামের একটি অনুমোদনহীন ও ভুঁইফোড় ফেসবুক পেজে আমাকে জড়িয়ে সম্পূর্ণ কাল্পনিক, মিথ্যা ও মানহানিকর কিছু সংবাদ প্রচার করা হয়েছে। একজন পেশাদার সাংবাদিক হিসেবে এই গভীর ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের আমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

প্রকৃত সত্য ও আমার অবস্থান:

পেশাদারিত্ব বনাম রাজনৈতিক ট্যাগ: সংবাদের স্বার্থে বা পেশাগত দায়িত্ব পালনের খাতিরে সাংবাদিকদের বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি বা দলের খবরের পেছনে ছুটতে হয়, তথ্য সংগ্রহ করতে হয়। বর্তমানে কোনো এক নেতার সংবাদ প্রকাশের সূত্র ধরে আমাকে ঢালাওভাবে রাজনৈতিক ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সাংবাদিকরা কোনো নির্দিষ্ট দলের অনুগত নন; আমাদের মূল ধর্ম পেশাদারিত্ব। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার তাগিদেই আমরা সব দলের, আবার দিনশেষে কোনো দলেরই নই। আমি আমার সুদীর্ঘ ক্যারিয়ারে কোনোদিন কোনো রাজনৈতিক দলের নীতিগত আদর্শের অংশ নিইনি বা কোনো দলীয় মিটিং-মিছিলে সক্রিয় কর্মী হিসেবে অংশগ্রহণ করিনি। যদি কখনো কোনো রাজনৈতিক কর্মসূচিতে আমাকে দেখা গিয়ে থাকে, তবে তা কেবলই একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনের জন্য, অন্য কিছু নয়।

চরিত্রহননের নিকৃষ্ট চেষ্টা: উক্ত পেজে আমাকে ‘মাদক সেবনকারী’ হিসেবে উপস্থাপন করার মতো অত্যন্ত জঘন্য ও হাস্যকর দাবি করা হয়েছে। খুলনাঞ্চলের মানুষ ও আমার সহকর্মীরা আমাকে চেনেন। আমি আমার পুরো জীবনে কোনোদিন একটি সিগারেট পর্যন্ত স্পর্শ করিনি। অথচ আমার মতো একজন সজ্জন ও নীতিবান মানুষের চরিত্রহনন করতে এমন মিথ্যাচার করা হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক।

আইনি পদক্ষেপের হুঁশিয়ারি:

এই ধরনের অনুমোদনহীন ও ভুঁইফোড় পেজ চালিয়ে যারা ব্যক্তিস্বার্থ বা কারো ইন্ধনে একজন জ্যেষ্ঠ সাংবাদিকের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছেন, তাদের পরিষ্কার জানিয়ে দিতে চাই—অবিলম্বে এই মিথ্যা ও বানোয়াট নিউজ প্রত্যাহার করা না হলে এবং এই অপপ্রচার অব্যাহত থাকলে, আমি ডিজিটাল নিরাপত্তা ও মানহানির প্রচলিত আইনে কঠোর আইনি আশ্রয় নিতে বাধ্য হব।

খুলনার সর্বস্তরের মানুষ ও আমার প্রিয় সহকর্মীদের প্রতি অনুরোধ, কোনো ধরনের যাচাই-বাছাইহীন ও ভীতিপ্রদর্শনকারী পেজের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। ২৫ বছর যেভাবে আপনাদের পাশে থেকে সত্যের পক্ষে কলম ধরেছি, আগামীতেও সেভাবেই থাকতে চাই।

আমি খুলনাবাসীসহ সকলের কাছে দোয়া, সহযোগিতা ও ভালোবাসা কামনা করছি।

বিনীত,

মো: মামুন রেজা

জ্যেষ্ঠ সাংবাদিক ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd