1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

ফরিদপুরে ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর
  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১৮ সময়

ফরিদপুরে ৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠি

 

বিপুল চন্দ জেলা প্রতিনিধি: ফরিদপুর

 

ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত ‘দারুল আকরাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ’ প্রকল্প এবং ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ প্রকল্পের শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার

সকালে ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মাদ ইয়াছিন মোল্যা।

মতবিনিময় সভায় দারুল আকরাম ইসলামী শিক্ষা প্রকল্প ও মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার মানোন্নয়ন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিকাশে শিক্ষকদের ভূমিকা এবং প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এ সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা, দুই প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd