মাগুরার শালিখায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ
শালিখা প্রতিনিধ :সুমন সাহা
তারুণ্যের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এ প্রতিপাদ্যে মাগুরার শালিখা তে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা, ক্রেস্ট ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মাননীয় মন্ত্রী, জনাব নিতাই রায় চৌধুরী। মাননীয় মন্ত্রী,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর হাসান চৌধুরী ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নেশা
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: মিলটন মুন্সি জেলা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট।