1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

কিশোরগঞ্জ জেলা জিসাসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ‎সভাপতি :জাকারিয়া আলম (বাপ্পি ), সাধারণ সম্পাদক : আব্দুল বাতেন

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৪৪ সময়

কিশোরগঞ্জ জেলা জিসাসের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
‎সভাপতি :জাকারিয়া আলম (বাপ্পি ), সাধারণ সম্পাদক : আব্দুল বাতেন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির অনুমোদনে কিশোরগঞ্জ জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৮ জুলাই) জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইভা ও সাধারণ সম্পাদক খ. ম. জাহাঙ্গীর আলম যৌথ স্বাক্ষরে নবগঠিত কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত কমিটিতে কিশোরগঞ্জ সদর উপজেলার মো. জাকারিয়া আলম (বাপ্পী) সভাপতি এবং মো. আব্দুল বাতেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিউদ্দিন আহমেদ পলাশকে সিনিয়র সহ-সভাপতি এবং হোসেনপুর উপজেলার হারুন অর রশিদকে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
নবগঠিত কমিটির বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক চেতনাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তারা শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী ৩০ মে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণার দাবিও জানান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি শফিকুর রহমান ইকবাল, আবু হানিফ রাসেল, বিল্লাল হোসেন, জুনন মিয়া ও ফুরকান মিয়া।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমূল হক খোকা, আব্দুল জলিল, শহীদুল্লাহ, জুয়েল মিয়া, আনিসুর রহমান লিটন, জহীর মিয়া, আব্দুল বাতেন (অব.), হীরণ মিয়া ও শাহ আলম।
এছাড়া সাংগঠনিক সম্পাদক অন্তর মীর, সহ-সাংগঠনিক সম্পাদক পারভেজ বাবু ও ইমরান, দপ্তর সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক সুহাগ মিয়া, কোষাধ্যক্ষ আল আমিন, ধর্মবিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন, ক্রীড়া সম্পাদক আজিজুল হক, সাংস্কৃতিক সম্পাদক বুলেট মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক শামিমা সুলতানা, আইন সম্পাদক সাব্বীর হোসেন এবং সদস্য হিসেবে জেসমিন ও উম্মে সালমা দায়িত্ব পেয়েছেন।
কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে দ্রুত সাংগঠনিক কার্যক্রম শুরু করে জিসাসের সাংস্কৃতিক কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd