1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট

শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৩ সময়

ঘাটাইলে পুলিশের পৃথক অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ৪০ পিস মাদক ট্যাবলেট
শরিফুল ইসলাম
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করেছে ঘাটাইল থানা পুলিশ। মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে সোমবার (২৭ জুলাই ২০২৬) ঘাটাইল থানা এলাকার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে মোট ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে সর্বমোট ৩০ পিস অবৈধ নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট এবং ১০ পিস অবৈধ নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
ঘাটাইল থানা পুলিশের দাবি, মাদক ব্যবসায়ী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিস্তার রোধে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরালোভাবে অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
ঘাটাইল থানা পুলিশের এক কর্মকর্তা বলেন, সমাজ থেকে মাদকের ভয়াবহতা দূর করতে পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। কোনো মাদক ব্যবসায়ী বা মাদক কারবারিকে আইনের আওতার বাইরে থাকতে দেওয়া হবে না। সাধারণ মানুষের সহযোগিতা পেলে মাদকের বিরুদ্ধে এ অভিযান আরও কার্যকর হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সচেতন মহল পুলিশের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকলে সমাজে অপরাধ প্রবণতা কমবে এবং তরুণ প্রজন্ম মাদকের ছোবল থেকে অনেকটাই রক্ষা পাবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd