1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ২৭ সময়

পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে “পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ জুলাই) বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পুলিশ অফিস দল ১-০ গোলে পুলিশ লাইন্স দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মোছা. শামীম আরা হক।
খেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ী দল পুলিশ অফিস এবং রানার্সআপ পুলিশ লাইন্স দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্য, সাংবাদিক এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। প্রাণবন্ত আয়োজন ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের সফল সমাপ্তি ঘটে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd