1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

ফুলপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

​ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪০ সময়

ফুলপুরে সহকারী কমিশনারের (ভূমি) অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

​ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

​ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম।

​আজ সোমবার (২৭ জুলাই, ২০২৬) পরিচালিত এই অভিযানে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি এবং অনুমোদনহীনভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ‘অগ্নি প্রতিরোধ ও নির্বাপণ আইন, ২০০৩’ ভঙ্গের অভিযোগে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

​এছাড়া, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও নিম্নমানের খাবার পরিবেশন করার অপরাধে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ অনুযায়ী একটি হোটেলকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

​অভিযান পরিচালনা শেষে সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম জানান, “জনস্বার্থে ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

​অভিযানকালে ফুলপুর থানা পুলিশের একটি চৌকস টিম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা প্রদান করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd