1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

‎কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমনে এনসিপির পথসভা

‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ২৭ সময়

‎কিশোরগঞ্জে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমনে এনসিপির পথসভা
‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
‎“দেশ গড়তে জুলাই জাগরণ” কর্মসূচির অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানের বীরদের আগমন উপলক্ষে কিশোরগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
‎সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জ সদর কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে এ পথসভার আয়োজন করা হয়। এতে এনসিপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
‎পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি নেতা আহনাফ সাঈদ খান। এতে প্রধান বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
‎বক্তব্যে সারজিস আলম বলেন, “জুলাই গণঅভ্যুত্থান দেশের মানুষের অধিকার, ন্যায়বিচার ও একটি নতুন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা থেকে সৃষ্টি হয়েছে। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে এনসিপি কাজ করে যাচ্ছে।”
‎তিনি আরও বলেন, রাষ্ট্রের প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা, বৈষম্য দূর করা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
‎সভায় বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটুয়ারি। তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সমালোচনামূলক মন্তব্য করেন।
‎এ সময় কিশোরগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে নাসির উদ্দিন পাটুয়ারি বলেন, “কিশোরগঞ্জবাসীর মান-মর্যাদা চলে যাচ্ছে। উনারা তাকে (ফজলুর রহমান) রিজেক্ট করতে চায়। আপনি অন্য কাউকে দেন, তবে এই ফজু পাগলা থেকে কিশোরগঞ্জবাসীকে উদ্ধার করেন।”
‎তিনি মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।
‎এছাড়াও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড. আতিক মোজাহিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
‎বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, রাষ্ট্র সংস্কার এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে এনসিপি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে।
‎পথসভায় এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ কিশোরগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‎পথসভা শেষে নেতৃবৃন্দ আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd