সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।
মোঃ কাওছার হোসেন নয়ন।
ক্রাইম রিপোর্টার,সিরাজগঞ্জ।
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বিষমডাঙ্গা গ্রামে তানিয়া খাতুন (২২) নামের এক গৃহবধূকে গত রাতে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মো. শাহপরানের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই ঘাতক স্বামী পলাতক রয়েছেন।
নিহত তানিয়া খাতুন বিষমডাঙ্গা গ্রামের সোরহাব আলীর মেয়ে। অভিযুক্ত স্বামী শাহপরানের বাড়ি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলায়।তিনি দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে ঘর-জামাই হিসেবে বসবাস করে আসছিলেন এবং গত ৫ বছর ধরে তাদের সংসার জীবন চলছিল।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত ৫ বছর আগে তানিয়া ও শাহপরানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শাহপরান ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতে থাকতেন। তবে গত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কোনো এক বিষয় নিয়ে বিরোধ বা কলহের জেরে এ হত-্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। রাতের কোনো একসময়ে তানিয়াকে নির্মমভাবে হত-্যা করে ঘাতক স্বামী শাহপরান দ্রুত পালিয়ে যায়।পরবর্তীতে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নি-হতের মর-দেহ উদ্ধার করে। এ বিষয়ে তাড়াশ থানার ওসি (তদন্ত) মো. শাহ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মর-দেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবেই ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মর-দেহ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক স্বামী শাহপরানকে গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত আছে।