1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিনের বিদায়ী সংবর্ধনা

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৪ সময়

জেলা সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিনের বিদায়ী সংবর্ধনা

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

জেলা সরকারি গণগ্রন্থাগার, চাঁপাইনবাবগঞ্জের লাইব্রেরিয়ান সাজিয়া আফরিন বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, রাজশাহীতে সহকারী পরিচালক পদে বদলি হওয়ায় তাঁকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকাল ১০ ঘটিকায় জেলা সরকারি গণগ্রন্থাগারে আয়োজিত এক অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা সাজিয়া আফরিনের কর্মদক্ষতা, আন্তরিকতা ও গ্রন্থাগারের উন্নয়নে তাঁর অবদানের প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে তাঁর সার্বিক সাফল্য কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা সরকারি গণগ্রন্থাগারের সহকারী লাইব্রেরিয়ান মো. জুলফিকার মতিন, জুনিয়র লাইব্রেরিয়ান মোসা. মাহফুজা খাতুন, ডাটা এন্ট্রি অপারেটর মো. আব্দুস সালেকসহ গ্রন্থাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। অনুষ্ঠানের শেষে সাজিয়া আফরিনকে ফুল ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd