1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

চাঁ/দা/বা/জি/র সন্ত্রাস এর বিরুদ্ধে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক জাকিব আহমেদ জ্যাকের ওপর হা/ম/লা

বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২৪ সময়

চাঁ/দা/বা/জি/র সন্ত্রাস এর
বিরুদ্ধে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক জাকিব আহমেদ জ্যাকের ওপর হা/ম/লা
বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর
ফরিদপুরের চুনাঘাট এলাকায় স/ন্ত্রা/স ও
চাঁ/দা/বা/জি/র বিরুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক জাকিব আহমেদ জ্যাকের ওপর স/শ/স্ত্র হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার চুনাঘাটা এলাকায় দীর্ঘদিন ধরে চলমান ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহ এবং সরেজমিনে পরিস্থিতি পরিদর্শনে যান সাংবাদিক জাকিব আহমেদ জ্যাক। স্থানীয়দের দাবি, এলাকাটিতে সন্ধ্যার পর নিয়মিত ছিনতাইয়ের ঘটনা ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়দের ভাষ্যমতে, ঘটনাস্থলে পৌঁছানোর পর কয়েকজন চিহ্নিত স/ন্ত্রা/সী ও
চাঁ/দা/বা/জ অতর্কিত ভাবে সাংবাদিক জাকিব আহমেদ জ্যাকের ওপর হামলা চালায়। তারা ধারালো অ/স্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে বলে অভিযোগ করা হয়েছে।
জ্যাকের চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd