1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন

২০ টন সরকারি চাল নিয়ে উধাও ট্রাক! চালক-মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার, খুলনা:
  • আপডেটের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২১ সময়

২০ টন সরকারি চাল নিয়ে উধাও ট্রাক! চালক-মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার, খুলনা:

খুলনার এক ব্যবসায়ীর ২০ টন সরকারি চাল নিয়ে ট্রাকসহ উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও নিজেকে মালিক পরিচয় দেওয়া ব্যক্তির বিরুদ্ধে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, খুলনার খালিশপুর এলাকার বাসিন্দা শেখ মোহাম্মদ সাইহল গত ২৯ জুলাই ২০২৬ তারিখে মণিকতলা সিএসডি গুদাম থেকে যশোরের একটি বিক্রয়কেন্দ্রে ২০ টন সরকারি চাল পরিবহনের জন্য একটি ট্রাক ভাড়া করেন। অভিযুক্ত রাজ্জাক হাওলাদার নিজেকে ট্রাকটির মালিক ও চালক হিসেবে পরিচয় দেন। ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-১৫-২৪৩৫ বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, সন্ধ্যা ৭টার দিকে চাল ট্রাকে লোড করে গন্তব্যের উদ্দেশ্যে পাঠানো হয়। স্বাভাবিকভাবে ৩ থেকে সাড়ে ৩ ঘণ্টার মধ্যে চাল পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও ট্রাকটি গন্তব্যে পৌঁছেনি। পরে অভিযোগকারী অভিযুক্তের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলে সেটি বন্ধ পাওয়া যায়।

এতে অভিযোগকারী দাবি করেন, বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ট্রাক বা চালকের কোনো সন্ধান মেলেনি। তার অভিযোগ, পূর্বপরিকল্পিতভাবে বিশ্বাসভঙ্গ করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ২০ টন সরকারি চাল আত্মসাৎ করা হয়েছে।

এ ঘটনায় দৌলতপুর থানায় লিখিত অভিযোগ দিয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

তবে এ বিষয়ে অভিযুক্ত রাজ্জাক হাওলাদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য জানা যায়নি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd