1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

মধুখালী পূজা উদযাপন ফ্রন্টের সাথে নবাগত ইউ এন ও মতবিনিময় সভা

ফরিদপুর জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৪ সময়

মধুখালী পূজা উদযাপন ফ্রন্টের সাথে নবাগত ইউ এন ও মতবিনিময় সভা

 

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মধুখালী উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ইউএনও মো. মাসুদুর রহমান মাদকমুক্ত, পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল উপজেলা এবং পৌরসভা গড়ে তুলতে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সহযোগিতা কামনা করেন।

এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ইউএনওকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং উপজেলার উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট মধুখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু রায়, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শীষনাথ ভৌমিক, সহ-সভাপতি অসীম চৌধুরী, পৌর সভাপতি সুখদেব রায়, সহ-সভাপতি বিশ্বজিৎ সরকার, পৌর সাধারণ সম্পাদক পীযূষ মিত্র, পৌর সাংগঠনিক সম্পাদক সুজিত সরকার, সহ-সভাপতি তপন ভৌমিক, সহ-সভাপতি সজল সাহাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানানো হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd