1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় গনঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা 

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি
  • আপডেটের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪০ সময়

ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় গনঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

 

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শহীদ যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৫ ই আগষ্ট বুধবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে জুলাই গনঅভর্থনা দিবস উদযাপন ও জুলাই শহীদের স্মরণে স্মৃতি চারন ও জুলাই তাৎপর্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি তাহমিনা শারমিন এর সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে জুলাই শহীদদের স্মৃতি চারন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন নওগাঁ -২ আসনের সাংসদ সদস্য ইন্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সাজ্জাদ পারভেজ, স্বাস্থ্য কমপ্লেক্স পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশীষ কুমার সরকার, অফিসার ইনচার্জ মিন্টু রহমান, বীর মুক্তি যোদ্ধা মোকছেদ আলী, ,ধামইরহাট এম এম সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অক্ষ্যক নওশাদ হোসেন, বৈষম বিরোধী ছাত্র প্রতিনিধি আরাফ, ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি সহিদুর রহমান সরকার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, শহীদ বায়েজিদ বোস্তামির মা প্রমুখ। এ ছাডাও আলোচনা সভায় উপস্হিতি ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শহীদ জুলাই পরিবারের সদস্য বৃন্দ প্রমুখ।

মোঃ নুরুল ইসলাম

ধামইরহাট, নওগাঁ

০১৭১০১৯০০১০

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd