1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

‎ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৮ সময়

‎ভূমি জালিয়াতি ও জাল দলিলের অভিযোগ, জীবনের নিরাপত্তা চেয়ে কিশোরগঞ্জে সংবাদ সম্মেলন

‎কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

‎কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নে ভূমি জালিয়াতি, জাল দলিল সৃষ্টি ও সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী লিয়াকত মিয়া ও তার ভাই।

‎শনিবার (৮ আগস্ট ২০২৬) সকাল ১১টায় কিশোরগঞ্জ বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তুলে ধরেন।

‎সংবাদ সম্মেলনে লিয়াকত মিয়া ও তার ভাই অভিযোগ করেন, প্রতিপক্ষ মো. রফিকুল ইসলাম ও তাজুল ইসলাম আপন দুই ভাই দীর্ঘদিন ধরে জাল কাগজপত্র ও ভুয়া দলিল তৈরি করে জমি বিক্রি করে আসছেন। তারা অভিযোগ করেন, প্রকৃত মালিক হিসেবে নিজেদের সম্পত্তি দখলে নিতে গেলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এ ঘটনায় মামলা করলে মামলা তুলে নিতে তাদের ঘুমন্ত অবস্থায় হত্যা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তারা।

‎বক্তারা আরও অভিযোগ করেন, জাল দলিল ও মিথ্যা তথ্য ব্যবহার করে তাদের সম্পত্তির মালিকানা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে এবং তাদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

‎সংবাদ সম্মেলনে লিয়াকত মিয়া ও তার ভাই তাদের সম্পত্তি ফিরে পাওয়া, ভূমি জালিয়াতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd