1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর উপলক্ষে প্রস্তুতি সভা

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল ষ্ট্যাফ রিপোর্টার,
  • আপডেটের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪৩ সময়

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর উপলক্ষে প্রস্তুতি সভা

 

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল

ষ্ট্যাফ রিপোর্টার,

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফর উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জ জেলা কালেক্টরেটের সভাকক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী আমিন উর রশীদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রণালয়ের সচিব দেলোয়ার হোসেন।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক খালিদ সাইফুল্লাহ সোহেল খানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, জনসমাগম নিয়ন্ত্রণ, যোগাযোগ ও যানবাহন ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের সমন্বিত কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

জানা গেছে, আগামী ১৬ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জের তিনটি উপজেলায় সফর করবেন। তাঁর সফরকে ঘিরে সংশ্লিষ্ট উপজেলা ও জেলা পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রীর কর্মসূচি নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কাজ করছে।

সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সংশ্লিষ্ট সব দপ্তরকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না করে প্রধানমন্ত্রীর কর্মসূচি সফল করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফরকে ঘিরে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সফরকে সফল করতে বিভিন্ন পর্যায়ে প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হচ্ছে।

উল্লেখ্য, ১৬ আগস্ট কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নের একটি স্থান থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd