1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদযাপন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ১ Time View

আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদযাপন

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি, আমিষেই শক্তি আমিষেই মুক্তি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উদযাপিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় র‌্যালি, আলোচনা সভা, প্রদর্শনী পরিদর্শন এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব রাসেল ইকবাল। সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ভবেন বাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এম. কে. এম. রায়হানুর রহমান।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা আমীর মাওলানা মু. কামাল হুসাইন।

অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে আলফাডাঙ্গা বাজার প্রদক্ষিণ করে। পরে প্রাণিসম্পদ প্রদর্শনী পরিদর্শন, আলোচনাসভা এবং সফল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আয়োজন করে আলফাডাঙ্গা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, সহায়তায় প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মোঃ বুখারী মল্লিক
০১৭৩০৬০৩৪৯৮

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd