
পাঁচ দফা দাবি আদায়ে সিলেটে বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সুনামগঞ্জে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সুনামগঞ্জ সদর প্রতিনিধি শফিকুল বারী
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, এবং ‘আগে গণভোট, পরে জাতীয় নির্বাচন’সহ পাঁচ দফা দাবির পক্ষে আন্দোলনরত ৮ রাজনৈতিক দলের উদ্যোগে ৬ ডিসেম্বর সিলেট বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে সুনামগঞ্জে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি আলফাত স্কয়ার ট্রাফিক পয়েন্টে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে মিছিলটি শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা শাখার জামায়াতের আমীর মাওলানা তোফায়েল আহমেদ,খেলাফত মজলিস বাংলাদেশের সুনামগঞ্জ জেলা শাখার আমীর মুফতি আজিজুল হক,ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী,সহ আরও উপস্থিত ছিলেন আন্দোলনরত ৮ দলের নেতাকর্মীরা।
মিছিল শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তারা ৬ ডিসেম্বর ২০২৫-সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট বিভাগীয় সমাবেশে সর্বস্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি পাঁচ দফা দাবির বাস্তবায়ন আন্দোলনকে এগিয়ে নিতে জনসমর্থন শক্তিশালী করার কথাও বক্তারা উল্লেখ করেন।পথসভায় নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের মতামত প্রতিফলনের স্বার্থে আন্দোলনকে শান্তিপূর্ণভাবে আরও বিস্তৃত করা হবে। আন্দোলনের সার্বিক কর্মসূচি সফল করতে তারা ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply