1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

কল্যানপুরে সীমানা বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ: রামদা–লাঠিসোটা নিয়ে প্রতিবেশীদের হামলার চেষ্টা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৯ সময়

কল্যানপুরে সীমানা বিরোধে সশস্ত্র হামলার অভিযোগ: রামদা–লাঠিসোটা নিয়ে প্রতিবেশীদের হামলার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কল্যানপুর গ্রামে বাড়ির সীমানা দখলকে কেন্দ্র করে রজব আলী নামের এক ব্যক্তির ওপর সশস্ত্র হামলা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রজব আলী বিজয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, গত ৮ ডিসেম্বর দুপুর ৩টার দিকে রজব আলী নিজের বাড়িতে অবস্থানকালে প্রতিবেশী জিলু মিয়া, মিজান মিয়া, কুদ্দুস মিয়া ও আমির হোসেনসহ কয়েকজনের সঙ্গে তার পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রায় তিন মাস আগে রজব আলী বাড়িতে না থাকার সুযোগে বিবাদীরা তার বাড়ির আংশিক জমি দখল করে সেখানে বিল্ডিং নির্মাণ শুরু করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ চলছিল।

ঘটনার দিন রজব আলীর বোন পারুল আক্তার ও মেয়ে মুক্তা আক্তারের সঙ্গে বিবাদীদের কথা কাটাকাটির এক পর্যায়ে তারা রামদা, লাঠি–সোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলার চেষ্টা চালায়। অভিযোগে বলা হয়েছে, এ সময় আমির হোসেন মুক্তা আক্তারের তলপেটে লাথি মারে। পরিস্থিতির অবনতি হলে ভুক্তভোগীরা আতঙ্কিত হয়ে কোনো প্রতিকার না করতে চাইলেও, বিবাদীরা চলে যাওয়ার আগে তাদের প্রাণনাশের হুমকি দেয়।

রজব আলী অভিযোগে বলেন, “ওই জায়গায় বিল্ডিং তুলতে বাধা দিলে অথবা জমি নিয়ে বিরোধ করলে তারা আমাদের মেরে ফেলবে—এমন হুমকি দিয়েছে।”

ঘটনার সাক্ষী হিসেবে অভিযোগে পারুল আক্তার, মুক্তা আক্তার ও মনির মিয়ার নাম উল্লেখ করা হয়েছে।

বিজয়নগর থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd