1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন

কসবায় বিএনপি’র নির্বাচনী প্রচার: লিফলেট বিতরণ করলেন স্থানীয় নেতৃবৃন্দ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১ Time View

📰 কসবায় বিএনপি’র নির্বাচনী প্রচার: লিফলেট বিতরণ করলেন স্থানীয় নেতৃবৃন্দ

ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি

মো:হাবিব খানঁ

ব্রাহ্মণবাড়িয়া: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনে বিএনপি মনোনীত এম.পি পদপ্রার্থী জনাব মুশফিকুর রহমানের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কসবা উপজেলায় লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর, ২০২৫, বিকাল বেলায় কসবা উপজেলার ৭নং পশ্চিম ইউনিয়নের ২, ৩ ও ৪ নং ওয়ার্ডে এই প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়।

প্রচারণায় নেতৃত্ব দেন ৭নং পশ্চিম ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: বাদল মিয়া এবং যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো: সামদানী।

স্থানীয় নেতৃবৃন্দ ভোটারদের কাছে জনাব মুশফিকুর রহমানের প্রতীক ও নির্বাচনী ইশতেহার সম্বলিত লিফলেট বিতরণ করেন। এসময় তারা বিএনপি’র প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন এবং ভোটারদের মাঝে তাদের বার্তা পৌঁছে দেন। নির্বাচনী প্রচারণায় স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026
Design By BDit.com.bd