
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফরিদপুরের সালথা উপজেলায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মোঃ টোকন শেখ ফরিদপুর জেলা প্রতিনিধি
আজ (১৩/১২/২৫) বিকেল ৫টা ৫০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৫ মিনিট পর্যন্ত সালথা বাজারে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সালথা উপজেলা শাখার উদ্যোগে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটির নেতৃত্ব দেন সালথা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সজীব আল হুসাইন।
মশাল মিছিলে উপস্থিত ছিলেন এনসিপির সালথা উপজেলা যুগ্ম সমন্বয়কারী মোঃ রোমান শেখ, বাদশা খন্দকার, সংগঠনের সদস্য সজীব মিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিলে প্রায় ১০ থেকে ১২ জন নেতাকর্মী অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।
বক্তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য হুমকি। অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলন আরও জোরদার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
Leave a Reply