1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

অগ্নিআস্র,গুলি ও দেশীঅস্ত্র সহ শালিখা বিএনপি ও যুবদল নেতা যৌথ বাহিনী হাতে আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

অগ্নিআস্র,গুলি ও দেশীঅস্ত্র সহ শালিখা বিএনপি ও যুবদল নেতা যৌথ বাহিনী হাতে আটক

 

নিজস্ব প্রতিনিধি

 

মাগুরা শালিখায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযানের সময় তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি এবং বেশ কিছু দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন আপন দুই ভাই একজন, শালিখা থানা বিএনপির সদস্য সচিব মনিরুজ্জামান চকলেট মুন্সি (৫০) এবং অ অন্যজন শালিখা থানা যুবদলের সদস্য সচিব নয়নুজ্জামান নয়ন মুন্সি (৪০)। তাঁরা উভয়েই উপজেলার আড়পাড়া গ্রামের মৃত মুন্সি শহিদুর রহমানের ছেলে।

 

পুলিশ জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩০ জানুয়ারি) ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে আড়পাড়া গ্রামে যৌথ বাহিনীর এই অভিযান পরিচালিত হয়। ভোর ৬টার দিকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

 

অভিযানকালে তাঁদের থেকে দুইটি বড় দা, একটি রামদা, খাপসহ একটি কমব্যাট নাইফ, একটি ফোল্ডিং নাইফ, একটি পিস্তল সদৃশ আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড তাজা গুলি জব্দ করা হয়। এ ছাড়াও তাঁদের ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করেছে যৌথ বাহিনী।

 

শালিখা থানা সূত্র জানায়ায় উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও গুলির কার্যক্ষমতা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। গ্রেপ্তারকৃত দুই নেতা বর্তমানে থানা হেফাজতে রয়েছে বলে জানাগেছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd