1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

কিশোরগঞ্জে চান মিয়া ফুটবল গ্রাউন্ডের শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৫ সময়

কিশোরগঞ্জে চান মিয়া ফুটবল গ্রাউন্ডের শুভ উদ্বোধন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত :

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শ্রীমন্তপুরে চান মিয়া ফুটবল গ্রাউন্ডের শুভ উদ্বোধন উপলক্ষে ৫০ ঊর্ধ্ব পুরুষদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ৯টায় অনুষ্ঠিত খেলায় লাল দলকে ১-০ গোলে হারিয়ে জয়লাভ করে হলুদ দল। খেলা শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুজামান মঞ্জিল (চান মিয়া)। প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন রশীদাবাদ ইউনিয়নের চেয়ারম্যন মোঃ জহিরুল ইসলাম জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কামরুল ইসলাম মাহাদী, ইউপি সদস্য রফিকুল ইসলাম ও শিক্ষক মো. আজিজুল হক। শুরুতে কোরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।

আয়োজকেরা বলেন, তরুণ সমাজকে সন্ত্রাস ও মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁরা আরও বলেন, এ ধরনের খেলার আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।খেলার ফলাফল ও পুরস্কার বিতরণ

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd