1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার বাপার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত

বিশেষ প্রতিনিধি আশিষ কুমার সাহা বাংলাদেশ 

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-এর খুলনা জেলা শাখার সমন্বয়কারী ও জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

বাপার ৯ ও ১০ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সম্মেলনের পর ১১ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬–২০২৭ মেয়াদের জন্য দুই বছর মেয়াদি নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রথম সভা গত ১৮ জানুয়ারি রাজধানীর বাপা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাপার সহ-সভাপতি ও বেসরকারি প্রতিষ্ঠান অধ্যাপক ড. নজরুল ইসলাম। সভায় অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদারকে সভাপতি এবং মো. আলমগীর কবিরকে সাধারণ সম্পাদক করে ৪৬ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে দেশের বিভিন্ন জেলা থেকে পরিবেশ আন্দোলনে দীর্ঘদিন ধরে সক্রিয় শিক্ষক, গবেষক, আইনজীবী, সাংবাদিক ও পরিবেশকর্মীরা অন্তর্ভুক্ত হয়েছেন। অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদারের এই নির্বাচনে খুলনা অঞ্চলের পরিবেশ আন্দোলন আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাপার নেতৃবৃন্দ।

উল্লেখ্য, অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার দীর্ঘদিন ধরে পরিবেশ রক্ষা, জনস্বার্থ ও সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd