1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

আলফাডাঙ্গায় পকেট কমিটি বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ ও মশাল মিছিল

আলফাডাঙ্গা ফরিদপুর প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ০ সময়

আলফাডাঙ্গায় পকেট কমিটি বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ ও মশাল মিছিল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটিকে “পকেট কমিটি” আখ্যা দিয়ে বাতিলের দাবিতে শনিবার বিকেলে বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৬ অক্টোবর বিকাল চারটা থেকে আলফাডাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় এসে শেষ হয়। পরে সন্ধ্যায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়, যা পুরো আলফাডাঙ্গা বাজার প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে সামনে এসে বক্তব্যের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশ শেষ হয়।

বিক্ষোভ ও মশাল মিছিলে বক্তব্য দেন—
আলফাডাঙ্গা উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন, পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইয়াদ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী, এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম ও মোঃ কামরুল ইসলাম দাউদ।

বক্তারা অভিযোগ করে বলেন, উপজেলা ও পৌর বিএনপি’র নবগঠিত কমিটিতে দলের ত্যাগী ও নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের বঞ্চিত করে চিহ্নিত আওয়ামী লীগপন্থীদের স্থান দেওয়া হয়েছে। তারা দাবি করেন, খন্দকার নাছির বিএনপির দুর্দিনে কখনো মাঠে ছিলেন না, বরং অতীতে দলের মনোনয়ন নিয়ে নির্বাচনে মাত্র ৭ থেকে ৮ হাজার ভোট পেয়ে দলের মর্যাদা ক্ষুণ্ণ করেছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের সঙ্গে যোগসাজশ করে ফরিদপুর-১ আসনে বিএনপিকে দুর্বল করার চেষ্টা করছেন।আরো বলেন যে সকল লোকদেরকে নিয়ে কমিটি ঘোষণা দিয়েছে তারা আওয়ামী লীগের পদ ধারী নেতা সে প্রমাণও আমাদের কাছে আছে এবং আপনারা সবাই জানেন।

বক্তারা আরও বলেন, “বিএনপির দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগপন্থীদের কমিটিতে পদ দেওয়া দলীয় স্বার্থবিরোধী কাজ। আমরা অনতিবিলম্বে এই পকেট কমিটি বাতিলের দাবি জানাই এবং খন্দকার নাছিরের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিচ্ছি।”

বিক্ষোভ ও মশাল মিছিল চলাকালে “আওয়ামী লীগের দালাল গাছচোর নাছিরের পদত্যাগ চাই” স্লোগানে উত্তাল হয়ে ওঠে আলফাডাঙ্গার রাজপথ।
মোঃ বুখারী মল্লিক
০১৭৩০৬০৩৪৯৮

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd