1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযান, সরানো হচ্ছে অবৈধ স্থাপনা

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১৮ সময়

বীরগঞ্জে ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে উচ্ছেদ অভিযান, সরানো হচ্ছে অবৈধ স্থাপনা

 

 

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের বীরগঞ্জ পৌর শহরের আলোচিত ঐতিহ্যবাহী ডাক্তারখানা মাঠে অবৈধ দখল উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। জেলা পরিষদের সুজারপুর মৌজায় অবস্থিত ১ একর ৪৪ শতক জমি অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে এ অভিযান চালানো হয়। একই সঙ্গে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকান উচ্ছেদ কার্যক্রমও চলমান রাখার কথা জানিয়েছে প্রশাসন।

 

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) জেলা পরিষদের নির্দেশনা বাস্তবায়নে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনজুর মোর্শেদ। এ সময় অভিযানে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন।

 

অভিযান চলাকালে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা প্রশাসনের সংশ্লিষ্ট শাখা, উপজেলা প্রশাসন, পুলিশ, আনসার ব্যাটালিয়ন, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট সদস্যরা অভিযানে সহযোগিতা করেন। এ সময় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

 

 

অভিযান সম্পর্কে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনজুর মোর্শেদ জানান, জেলা পরিষদের সুজারপুর মৌজায় অবস্থিত ১ একর ৪৪ শতক জমির অবৈধ দখল উচ্ছেদে এ অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও জানান, বীরগঞ্জ পৌর শহরের তাজমহল মোড় থেকে থানা মোড় পর্যন্ত সড়কের দুই পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকান অপসারণে অভিযান চলমান থাকবে। সড়কের পাশের ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রমও অব্যাহত রাখা হবে বলে তিনি উল্লেখ করেন।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ডাক্তারখানা মাঠের আশপাশে এবং সড়কের দুই পাশে থাকা দোকানপাট ও স্থাপনা সরিয়ে নিতে এর আগে দফায় দফায় নোটিশ দেওয়া হয়। পাশাপাশি পৌর শহরে মাইকিংয়ের মাধ্যমে স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রচার করা হয়। নির্ধারিত সময়ের পর সোমবার মাঠটিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সংশ্লিষ্ট প্রশাসন।

 

বীরগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ডাক্তারখানা মাঠটি স্থানীয়ভাবে পরিচিত ও আলোচিত একটি স্থান। মাঠটির উন্নয়ন, সংরক্ষণ এবং যথাযথ ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। অন্যদিকে, সড়কের দুই পাশে অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকানপাটের কারণে চলাচলে কী ধরনের প্রভাব পড়ছে, তা নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা রয়েছে।

 

প্রশাসনের ঘোষিত পরিকল্পনা অনুযায়ী, ডাক্তারখানা মাঠের জমি দখলমুক্ত করার পাশাপাশি তাজমহল মোড় থেকে থানা মোড় পর্যন্ত সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকান অপসারণ কার্যক্রম চলবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd