1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

আলফাডাঙ্গায় বিএনপির “পকেট কমিটির” বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: মল্লিক
  • আপডেটের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ০ সময়

আলফাডাঙ্গায় বিএনপির “পকেট কমিটির” বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের দিয়ে উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে—এমন অভিযোগে ওই “পকেট কমিটি”-র বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ (নভেম্বর) বুধবার বিকেল ৫ টার দিকে উপজেলা সদরে ক্ষুব্ধ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন। এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইয়াদ আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ও কামরুল ইসলাম দাউদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ ১৭ বছর ধরে দলের দুর্দিনে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের উপেক্ষা করে অর্থের বিনিময়ে আওয়ামী লীগপন্থী ব্যক্তিদের দিয়ে “পকেট কমিটি” ঘোষণা করা হয়েছে। তারা অবিলম্বে এই কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের দিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

বক্তারা আরও বলেন,
“আমরা দলের বিরুদ্ধে নয়, বরং দলের শৃঙ্খলা রক্ষা ও প্রকৃত নেতাদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আছি। বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকেই ফরিদপুর-১ আসনে মনোনয়ন দেবেন, আমরা তাকে বিজয়ী করার লক্ষ্যে মাঠে কাজ করব।”

নেতৃবৃন্দ অভিযোগ করে আরও বলেন, খন্দকার নাসির হোসেনের নেতৃত্বে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলায় আওয়ামী লীগ ঘনিষ্ঠদের দিয়ে বিএনপির ভিত দুর্বল করার অপচেষ্টা চলছে। তারা ঘোষণা দেন,

“যতদিন না এই পকেট কমিটি বাতিল করা হচ্ছে, ততদিন বিক্ষোভ অব্যাহত থাকবে।”

মোঃ বুখারী মল্লিক
০১৭৩০৬০৩৪৯৮

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd