1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন

আশুগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ ১জন মাদক কারবারি গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

মো:হাবিব খান  ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি   (আশুগঞ্জ) 
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

আশুগঞ্জে ১৬ কেজি গাঁজাসহ ১জন মাদক কারবারি গ্রেফতার, প্রাইভেটকার জব্দ

 

মো:হাবিব খান

ব্রাক্ষনবাড়িয়া জেলা প্রতিনিধি

(আশুগঞ্জ)

 

১৫ জানুয়ারি, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

অভিযানের বিবরণ

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম আজ সকাল ০৯:৩০ ঘটিকায় টোলপ্লাজা এলাকায় অবস্থান নেয়। একটি সন্দেহভাজন প্রাইভেটকারকে থামিয়ে তল্লাশি চালালে ভেতর থেকে ১৬ (ষোল) কেজি গাঁজা উদ্ধার করা হয়। অবৈধ মাদক রাখার দায়ে ঘটনাস্থলেই একজনকে গ্রেফতার করা হয় এবং বিধি মোতাবেক মালামাল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতের পরিচয়

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ সাইফুল ইসলাম (২৬)। তিনি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার জাকির কাজী কান্দি (চরজালালপুর) গ্রামের সফি মোল্লা ও নূর খাতুনের ছেলে।

আইনি ব্যবস্থা

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নিশ্চিত করেন

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd