1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:২৮ অপরাহ্ন

আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রাণ হারালেন যুবক!

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় প্রাণ হারালেন যুবক!

 

শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:

 

সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে ফয়সাল মোল্লা (৩৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে। বুধবার (১৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে আশুলিয়ার শ্রীখন্ডিয়া এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহত ফয়সাল মোল্লা আশুলিয়া ইউনিয়ন এর হুমায়ুন মোল্লার ছেলে। এই ঘটনার পর থেকে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।

 

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীখন্ডিয়া এলাকার একটি হাউজিং প্রকল্পে দীর্ঘদিন ধরে বহিরাগতদের দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল বিপু ও মাসুদ নামে দুই ব্যক্তি। ফয়সাল মোল্লা এই মাদক ব্যবসার প্রতিবাদ করে আসছিলেন। এরই একপর্যায়ে মাদক বিক্রি বন্ধ করতে তিনি বিপুর মোবাইল ফোন কেড়ে নিয়েছিলেন, যা পরে ফেরতও দেওয়া হয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে বিপু ফোনে ফয়সালের বাবাকে হুমকি দিয়ে বলেছিল যে সে ফয়সালকে মেরে ফেলবে।

 

আজ বিকেলে সেই হুমকির জেরে বিপুর নেতৃত্বে একদল সন্ত্রাসী ফয়সালকে একা পেয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করা হলে দেখা যায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

 

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

এই বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার জানান, হত্যাকাণ্ডের বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করছি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd