1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১০ জুন ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

আহলান সাহলান মাহে রামাদান  রোজা সংশ্লিষ্ট নিত্য পণ্য সামগ্রীর  মূল্য বৃদ্ধি করা, এ যেন রামাদান কালচার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেটের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

আহলান সাহলান মাহে রামাদান

 

রোজা সংশ্লিষ্ট নিত্য পণ্য সামগ্রীর

মূল্য বৃদ্ধি করা, এ যেন রামাদান কালচার,,,,

 

আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষার বারতা নিয়ে এলো পবিত্র মাহে রমজান, আগামীকাল থেকে শুরু হচ্ছে মাসব্যাপী প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত তাবৎ মুসলমানদের জন্য এ মহা পবিত্র মাস।

কিন্তু বাজারে লেগেছে আগুন, কোথায় উড়েছে ফাগুন! আল্লাহর নির্দেশ ফরজ রোজা রাখছি, অথচ নিত্য পণ্য সামগ্রীর মূল্যবৃদ্ধি করছি। তিন দিন আগে থেকে হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে । তাবৎ মুসলিম দেশগুলোতে রোজা উপলক্ষে ভর্তুকি দিয়ে মূল্য কমিয়ে দেয় , এক্ষেত্রে আমরা বলা যেতে পারে বিপরীত মুখী।

দুর্নীতিবাজ অসৎ ব্যবসায়ীরা বিভিন্ন অজুহাত দেখিয়ে নিত্যপণ্য সামগ্রীর মূল্য বাড়িয়ে দেয়। এসব সিন্ডিকেটের কারসাজি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট অথবা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে বাজার মনিটরিং করতে হবে। এটা মেনে নেয়া যায় না, এটা যেন কালচারে পরিণত হয়েছে। তাই এর নাম দিয়েছি রমাদান কালচার।

আসুন , আমরা হানাহানি না করি, গীবত না করি, পরনিন্দা না করি, একটি মাস রোজা থেকে যেন সারাটি বছর ভালো থাকতে পারি,, সারাটি জীবন পুত পবিত্র হয়ে চলতে পারি ,,,,, হে আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে দান করুন,,, আমীন সুম্মা আমীন ❤️❤️🌄🌙 দোয়াগো,,,,,

 

শেখ আবু আসলাম বাবু

সাহিত্যিক সাংবাদিক

কেন্দ্রীয় জাতীয় উপদেষ্টা

নতুনতারা সমাজকল্যাণ ও সাহিত্য সংস্থা

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd