1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত

আব্দুল্লাহ আল মামুন হরিণাকুন্ডু
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

ইজিবাইক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন আহত

 

আব্দুল্লাহ আল মামুন হরিণাকুন্ডু সংবাদদাতা :

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার

কুলবাড়িয়া টু সাবব্রিজ এর গাজীপুর গ্রামের মাঝে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১নং ভায়না ইউনিয়নের প্রান্ত (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। এই ঘটনায় নয়ন (২২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (সন্ধ্যা ৭ ঘটিকায়) সাতব্রীজের নিকট এলাকায় একটি দ্রুতগামী মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন। নিহত প্রান্ত ভায়না ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের খোকন মিয়ার ছেলে। আর আহত নয়ন একই গ্রামের নফর আলীর ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হরিনাকুন্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত নয়নের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে প্রান্তর অকাল মৃত্যুতে বাহাদুরপুর গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd