1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

ইটনায় স্মরণসভায় জামায়াত আমির, শাহ্ আলমের পরিবারের দায়িত্ব নেবে দল

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ০ সময়

ইটনায় স্মরণসভায় জামায়াত আমির, শাহ্ আলমের পরিবারের দায়িত্ব নেবে দল

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

 

কিশোরগঞ্জের ইটনায় নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে মারা যাওয়া জামায়াত সমর্থক শাহ্ আলমের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন ডা. শফিকুর রহমান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামি। তিনি বলেছেন, দলীয়ভাবে এ পরিবারের দায়িত্ব নেওয়া হবে এবং ভবিষ্যতেও জামায়াত তাদের পাশে থাকবে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ইটনা উপজেলার শিমুলবাক দক্ষিণহাটি এলাকায় শাহ্ আলমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও স্মরণসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমি যত দিন সংগঠনের দায়িত্বে আছি, তত দিন এই দায়িত্ব পালন করব। ভবিষ্যতে যাঁরা দায়িত্বে আসবেন, তাঁরাও এ দায়িত্ব অব্যাহত রাখবেন বলে আশা করি।”

হাওরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “হাওরের মানুষের মন বড়। আপনারা বড় হৃদয় দিয়ে শাহ্ আলমের পরিবারকে সবার স্নেহে আগলে রাখবেন। ইনশা আল্লাহ আমিও আপনাদের পাশে আছি।”

স্মরণসভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর মধ্যে ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ড. সামিউল হক ফারুকী, জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী ও সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলাম প্রমুখ।

স্মরণসভা শেষে জামায়াত আমিরের নিকলী উপজেলার ছাতিরচর এলাকায় যাওয়ার কথা রয়েছে। সেখানে সড়ক দুর্ঘটনায় নিহত জামায়াত কর্মী আব্দুস ছালামের পরিবারের সদস্যদের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ইটনা মিনি স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনী সমাবেশে যাওয়ার পথে স্ট্রোক করে শাহ্ আলম (৫০) মারা যান। এর আগে ৩ ফেব্রুয়ারি কটিয়াদী সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আব্দুস ছালাম (৬০) নিহত হন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd