1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

ঈদ উপলক্ষে রহিমগঞ্জে ফুটবল টুর্নামেন্ট, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ০ সময়

ঈদ উপলক্ষে রহিমগঞ্জে ফুটবল টুর্নামেন্ট, মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহার আনন্দ আয়োজনকে কেন্দ্র করে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়ন যুবসমাজের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রাণবন্ত “রহিমগঞ্জ ফুটবল টুর্নামেন্ট”। শৈশবের স্মৃতিবিজড়িত চিরচেনা মাঠে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় তরুণদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

তরুণদের উচ্ছ্বাস, প্রাণচাঞ্চল্য এবং খেলাধুলার সৌন্দর্যে মুখর হয়ে ওঠে মাঠপ্রাঙ্গণ। আয়োজকরা জানান, সুস্থ দেহ ও সুন্দর মন গঠন, পাশাপাশি মাদক ও জুয়ামুক্ত সমাজ বিনির্মাণে যুবসমাজকে উদ্বুদ্ধ করতেই এ আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ডা. আজহারুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি এবং আসন্ন ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী।

তিনি বক্তব্যে বলেন, “মাদক ও জুয়ার ভয়াল থাবা থেকে আমাদের যুবসমাজকে রক্ষা করতে হবে। খেলার মাঠ যখন সরব থাকবে, তখনই সমাজ থেকে অন্ধকার দূর হবে। রহিমগঞ্জের এই ঐতিহ্যবাহী খেলার মাঠকে আরও সমৃদ্ধ করতে হবে, যাতে যুবসমাজ বিপথগামী না হয়ে সৃজনশীল কর্মকাণ্ডে নিজেদের নিয়োজিত রাখতে পারে।”

তিনি আরও বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সময় তিনি তরুণদের একটি সুন্দর, মানবিক ও মাদকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, এমন আয়োজন যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd