1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার মাওলানা ডা. আজহারুল ইসলামের

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ০ সময়

ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনকল্যাণে কাজ করার অঙ্গীকার মাওলানা ডা. আজহারুল ইসলামের

ফয়জুর রহমান, ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহের ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়ন শাখা খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস (বিকেএম) ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি ও আসন্ন ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ডা. আজহারুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে মাওলানা ডা. আজহারুল ইসলামকে ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। পরে তিনি উপস্থিত অতিথি ও স্থানীয় জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বক্তব্যে মাওলানা ডা. আজহারুল ইসলাম বলেন, জনগণের সমর্থন ও সহযোগিতা পেলে ফুলপুর উপজেলাকে চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদকের প্রভাবমুক্ত একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করবেন।

তিনি আরও বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে অসহায় ও হতদরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবেন। পাশাপাশি উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা, যুবসমাজের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণভিত্তিক কার্যক্রম চালু করা এবং শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার চেষ্টা করবেন। স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গঠনের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে খিদমাতুল উম্মাহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ঈদের আনন্দ ভাগাভাগির পাশাপাশি এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আয়োজকেরা জানান, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd