1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

উয়ারী-বটেশ্বরকে ঘিরে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর প্রকাশ

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ৩৬ সময়

উয়ারী-বটেশ্বরকে ঘিরে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর প্রকাশ

 

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার:

 

বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন নরসিংদীর উয়ারী – বটেশ্বরকে স্মরণে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাৃ এবং বিশেষ সিলমোহর প্রকাশ করা হয়েছে। এ উদ্যেগ দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে উয়ারী- বটেশ্বরের তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

 

বাংলাদেশের প্রাচীন ইতিহাস, সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রত্নতাত্ত্বিক গুরুত্বসম্পন্ন উয়ারী-বটেশ্বরকে দেশ-বিদেশে আরও পরিচিত করে তুলতে বাংলাদেশ ডাক বিভাগ ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে।

সোমবার (৬ জুলাই) ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম সোমবার সচিবালয়ে তার অফিসকক্ষে এসব স্মারক সামগ্রীর আনুষ্ঠানিক প্রকাশনা উদ্বোধন করেন।

মন্ত্রী বলেন, উয়ারী-বটেশ্বর বাংলাদেশের ইতিহাস ও সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। স্মারক ডাকটিকিট ও সংশ্লিষ্ট প্রকাশনার মাধ্যমে দেশের সমৃদ্ধ ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক পরিম-লেও উয়ারী-বটেশ্বরের পরিচিতি আরও বৃদ্ধি পাবে।

এসময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম।

নরসিংদীর বেলাব ও শিবপুর উপজেলার বিস্তীর্ন এলাকা জুড়ে অবস্হিত উয়ারী – বটেশ্বর বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ন প্রত্নতাত্ত্বিক স্হান। এখানে প্রাচীন দুর্গনগর, রৌপ্য মুদ্রা, পুঁতি, মৃৎপাত্রসহ অসংখ্য মূল্যবান প্রত্ননির্দশন আবিষ্কৃত হয়েছে, যা দেশের প্রাচীন ইতিহাস ও সভ্যতার গুরুত্বপূর্ণ সাক্ষ্য বহব করে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd