1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

এ্যাডামস প্রকল্পে আলোচনা সভা ও আর্সেনিকমুক্ত ফিল্টারের উদ্বোধন

খুলনা জেলা প্রতিনিধি শেখ জান্নাতুল ফেরদৌস
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ০ সময়

এ্যাডামস প্রকল্পে আলোচনা সভা ও আর্সেনিকমুক্ত ফিল্টারের উদ্বোধন

খুলনা, ১৭ এপ্রিল ২০২৬ (শুক্রবার): বেসরকারি সংস্থা এ্যাডামস ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন অনুষ্ঠান খুলনা শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাজমুল আহসান। তিনি বলেন, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে এ্যাডামস ফাউন্ডেশনের কার্যক্রম প্রশংসনীয়। দীর্ঘদিন ধরে আরবান স্যানিটেশন খাতে কাজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এ ধরনের সংগঠনগুলোকে আইনি কাঠামোর মধ্যে এনে কার্যক্রম পরিচালনা করা গেলে উন্নয়ন আরও টেকসই হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. হামিদুল বারী, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জার্মানির দাতা সংস্থা ব্রিজ অব লাইট-এর ব্যবস্থাপনা পরিচালক হলগার ট্রিচো, বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি ফোরামের ট্রাস্টি মোহাম্মদ মনিরুজ্জামান এবং কমিউনিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ কামরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডামস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম আলী আসলাম।

সভায় খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ, যুব ফোরামের সদস্য, এবং এ্যাডামস ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। বক্তারা নগর স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনের ২৪টি ওয়ার্ডে এ্যাডামস ফাউন্ডেশন বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। প্রতিটি ওয়ার্ডে ১৫ সদস্যের কমিউনিটি কমিটি রয়েছে। জার্মানির দাতা সংস্থা ব্রিজ অব লাইট গত চার দশক ধরে বাংলাদেশে বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে সহায়তা দিয়ে আসছে। এর মধ্যে রয়েছে কারিগরি প্রশিক্ষণ, গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, জলবায়ু সহনশীল প্রযুক্তি উন্নয়ন এবং মানবাধিকারভিত্তিক সচেতনতা কার্যক্রম।

অনুষ্ঠানে দাতা সংস্থার প্রয়াত প্রতিষ্ঠাতা ফ্রিডেল কিপ ও মিসেস ম্যাথিল্ডে ফন লুনিন্ক কিপ-এর স্মরণে আলোচনা করা হয়। শেষে এ্যাডামস ফাউন্ডেশন, কুয়েট এবং জাপানের রিটসুমেকান বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে উদ্ভাবিত ৩০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন করা হয়।

খুলনা জেলা প্রতিনিধি

শেখ জান্নাতুল ফেরদৌস

দৈনিক ঢাকার সময়

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd