1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

ঐতিহ্যবাহী গ্রামবাংলার লাঠি খেলা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম  টাঙ্গাইল প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

ঐতিহ্যবাহী গ্রামবাংলার লাঠি খেলা অনুষ্ঠিত

 

 

শরিফুল ইসলাম

টাঙ্গাইল প্রতিনিধি :

 

গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখতে টাঙ্গাইলের কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ১০টায় কালিহাতীর মহিষজোড়া মোড় সংলগ্ন এলাকায় ২নং ওয়ার্ড বিএনপি, কোকডহরা ইউনিয়নের আয়োজনে এ লাঠি খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩৩ টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী লুৎফর রহমান মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শুকুর মাহমুদ, ড্যাবের আজীবন সদস্য অধ্যাপক শাহ আলম তালুকদার, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব মোহর আলী এবং জিয়া পরিষদ টাঙ্গাইল জেলার সভাপতি এ.কে.এম আব্দুল আউয়াল।

অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কোকডহরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন কোকডহরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরহাদ হোসেন মিন্টু। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিহাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক সেলিম রেজা।

লাঠি খেলায় অংশগ্রহণকারী খেলোয়াড়রা তাদের কৌশল, শক্তি ও নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। আয়োজক ও অতিথিবৃন্দ বলেন, গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠান ঘিরে স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায় এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd