1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন

কালিহাতীতে মাদকবিরোধী জিরো টলারেন্স ঘোষণা, তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান

শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৬ সময়

কালিহাতীতে মাদকবিরোধী জিরো টলারেন্স ঘোষণা, তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান

 

শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি:

 

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে সরকার ঘোষিত নীতির আলোকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।

 

উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, কালিহাতী উপজেলাকে মাদকমুক্ত রাখতে যারা মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত, তাদের চলমান কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কোনো ধরনের তদবির গ্রহণযোগ্য নয় বলেও তিনি স্পষ্টভাবে জানান।

 

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এই লড়াইয়ে শুধু পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। এজন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ, সিভিল সোসাইটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

 

এ সময় তিনি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসনকে দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd