1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

কালিহাতীতে রাইস মিলের আলমারি ভেঙে ৭ লক্ষ টাকা চুরি 

শরিফুল ইসলাম টাঙ্গাইল
  • আপডেটের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ০ সময়

কালিহাতীতে রাইস মিলের আলমারি ভেঙে ৭ লক্ষ টাকা চুরি

 

শরিফুল ইসলাম টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বসুমতি সুপার এগ্রো ফুড রাইস মিলে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মিলের অফিস কক্ষের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে স্টিলের আলমারি ভেঙে নগদ ৭ লক্ষ টাকা নিয়ে গেছে।

 

জানা যায়, গত ২০ জানুয়ারি রাতে এ ঘটনা ঘটে। চাটিপাড়া এলাকায় অবস্থিত বসুমতি সুপার এগ্রো ফুড রাইস মিলের অফিস কক্ষ তালাবদ্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা বাড়ি চলে যান। ওই সময় মিলের কর্মচারীরা তৃতীয় তলায় অবস্থান করছিলেন এবং নাইট গার্ড স্কেল রুমে ঘুমিয়ে ছিলেন।

 

পরদিন সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে মিলের সেকেন্ড ম্যানেজার দ্বিতীয় তলার অফিস কক্ষে প্রবেশ করে দেখতে পান অফিস কক্ষের দক্ষিণ পাশের জানালার গ্রিল কাটা এবং ভেতরে থাকা স্টিলের আলমারি ভাঙা অবস্থায় রয়েছে। পরে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হলে তারা ঘটনাস্থলে এসে আলমারির ভেতরে সংরক্ষিত নগদ ৭ লক্ষ টাকা চুরির যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।

 

এছাড়া মিলের দক্ষিণ পাশের জানালার বরাবর একটি মই লাগানো অবস্থায় পাওয়া যায়, যা ব্যবহার করে চোরেরা ভেতরে প্রবেশ করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

 

এ ঘটনায় মিল কর্তৃপক্ষ কালিহাতী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং চুরি যাওয়া অর্থ উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) জে.ও.এম তৌফিক আজম বলেন এ বিষয়ে, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd