1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩৯ সময়

কিশোরগঞ্জে আইন-শৃঙ্খলা ও উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, অপরাধ দমন এবং জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সোহানা নাসরিন।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, সন্ত্রাস দমন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, নরসুন্দা নদীর অববাহিকার উন্নয়ন, বৃক্ষরোপণ এবং জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কটিয়াদী সার্কেল) মো. তোফাজ্জল হোসেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান রতন, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা সভাপতি অধ্যাপক রমজান আলী, সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আল আমিন এবং ইসলামী আন্দোলন কিশোরগঞ্জ জেলার সাবেক সভাপতি প্রভাষক হাফেজ মাওলানা আলমগীর হোসেন।

সভায় বক্তারা মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ এবং কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তরুণ প্রজন্মকে অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী ও সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত ভূমিকার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

এছাড়া নরসুন্দা নদীর অববাহিকার পরিবেশ সংরক্ষণ, নদীকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম এবং জেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েও আলোচনা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জেলার উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

সভায় জেলার প্রায় একশত সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সাংবাদিক, আইনজীবী, রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd