1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন

কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২৩ সময়

কিশোরগঞ্জে জামায়াতের রুকন সম্মেলনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া জাতির ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টায় কিশোরগঞ্জ শহরের নেহাল পার্কের সম্মেলনকক্ষে জেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলনে প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মতিউর রহমান আকন্দ বলেন, গত ১৭ বছরে জামায়াতে ইসলামী সবচেয়ে বেশি জুলুম-নির্যাতনের শিকার হয়েছে। জামায়াতে ইসলামী জুলাই সনদে বিশ্বাস করে না—এমন বক্তব্য সঠিক নয়। দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবর্তনের জন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি।

বিভিন্ন সময়ে জামায়াতের নেতা-কর্মীদের ওপর নির্যাতনের অভিযোগ তুলে তিনি বিএনপি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির শাসনামলের প্রসঙ্গ উল্লেখ করেন। এ সময় ১৯৯১ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত জামায়াত-শিবিরের ৪৬ জন নেতা-কর্মীকে হত্যার অভিযোগও করেন তিনি।

সীমান্ত হত্যাকাণ্ড বন্ধ ও দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে মতিউর রহমান আকন্দ বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপির চেয়ে ৫০ গুণ ভালোভাবে দেশ পরিচালনা করবে। আগামী দিনে জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে দলের সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি, জুলাই সনদ বাস্তবায়ন ও ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd