1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

কিশোরগঞ্জে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ

মোঃজোনায়েদ হোসেন জুয়েল ষ্ট্যাফ রিপোর্টার,
  • আপডেটের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৭ সময়

কিশোরগঞ্জে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ

মোঃজোনায়েদ হোসেন জুয়েল

ষ্ট্যাফ রিপোর্টার,

কিশোরগঞ্জ জেলার পুলিশ প্রশাসনে নতুন অধ্যায়ের সূচনা হলো। রবিবার সকাল ৯টায় নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ উপলক্ষে জেলা পুলিশ লাইন্সে আয়োজন করা হয় সংবর্ধনা ও অভ্যর্থনা অনুষ্ঠান।

জেলা পুলিশ কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল নবাগত পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে উপস্থিত পুলিশ সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর মডেল থানার অফিসার ইনচার্জ, টিআই (এডমিন)সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নতুন পুলিশ সুপারকে শুভেচ্ছা জানান এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও চলমান কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন।

দায়িত্ব গ্রহণের পর নবাগত পুলিশ সুপার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা, মাদক ও অপরাধ দমন, সেবার মান উন্নয়ন এবং জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক গড়ে তোলা হবে তার অগ্রাধিকার। তিনি পুলিশ সদস্যদের সততা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।

তিনি জেলার সর্বস্তরের জনগণ, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। সংশ্লিষ্টদের মতে, তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে কিশোরগঞ্জ জেলার আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd