1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন

কিশোরগঞ্জে পল্টন ট্র্যাজেডির বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২৭ সময়

কিশোরগঞ্জে পল্টন ট্র্যাজেডির বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ

মোঃ আল আমিন, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৮ অক্টোবর) জেলা জামায়াতের উদ্যোগে শহীদি মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আখড়াবাজার বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো. আজিজুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা সেক্রেটারি মাওলানা মোহাম্মদ নাজমুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, শহর শাখার আমীর মাওলানা আ. ম. ম. আব্দুল হক, সদর শাখার আমীর মাওলানা মো. নজরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ বিল্লাহ ও জেলা অফিস সম্পাদক মাওলানা এ কে এম সানাউল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা মোশারফ হোসেন লোকমান, সহকারী জেলা সেক্রেটারি কাজী সাইফুল্লাহসহ সদর ও শহর শাখার নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

সমাবেশটি সঞ্চালনা করেন জামায়াতে ইসলামীর শহর শাখার সেক্রেটারি আ ন ম নয়িম।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd