1. shahinsalman99@gmail.com : Dhakar somoy : Dhakar somoy
  2. bditwork247@gmail.com : admin : Badhon Sarkar
  3. thedhakarsomoy@gmail.com : thedhakarsomoy :
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন

কিশোরগঞ্জে পল্লী জীবিকায়ন প্রকল্পের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৬ সময়

কিশোরগঞ্জে পল্লী জীবিকায়ন প্রকল্পের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) পরিচালিত পল্লী জীবিকায়ন প্রকল্প (৩য় পর্যায়)-এর আওতায় তিন দিনব্যাপী সুফলভোগীদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জুন) কিশোরগঞ্জ সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে হাঁস-মুরগি ও গাভী পালন বিষয়ক এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

কিশোরগঞ্জ সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মোজাম্মেল হকের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন ভার্চুয়ালি করেন প্রকল্প পরিচালক মো. আলাউদ্দিন সরকার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. উজ্জ্বল হোসাইন, জেলা বিআরডিবির উপপরিচালক শেফালী জাহান, কিশোরগঞ্জ সদর উপজেলার ইউআরডিও পলাশ রায়হান, মাঠ সংগঠক হেপী আক্তারসহ অন্যান্য কর্মকর্তারা।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন গ্রামের ১০টি দলের ৮০ জন ঋণগ্রহীতা সদস্য অংশগ্রহণ করেন।

বক্তারা প্রশিক্ষণার্থীদের সামনে হাঁস-মুরগি ও গাভী পালনের আধুনিক পদ্ধতি, রোগ প্রতিরোধ, পরিচর্যা এবং লাভজনক খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2019 TV Site
Design By BDit.com.bd